চুয়াডাঙ্গা-২ আস‌নে স্বতন্ত্র প্রার্থীর প্রচার প্রচারনায় বাধা দেয়ার অভিযোগ

প্রচার প্রচারনায় বাধা দেয়ার অভিযোগে চুয়াডাঙ্গা-২ আসনের (দামুড়হুদা- জীবননগর ও সদ‌রের একাংশ) স্বতন্ত্র ঢেঁকি প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মির্জা শাহারিয়ার মাহমুদ লন্টু সাংবা‌দিক স‌ন্মেলন ক‌রে‌ছেন।

আজ বুধবার (৩ জানুয়া‌রি) বেলা ১২ টার দিকে দর্শনাস্থ তার নিজ দলীয় (ঢেঁকি প্রতিকের) নির্বাচনি কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন করেন।

সাংবা‌দিক স‌ন্মেল‌নে দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু,  জীবননগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি প্রফেসর মোঃ নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সাবেক ডিজি মোঃ হামিদুর রহমানসহ নেতা কর্মীরা উপস্থিত ছি‌লেন।

স্বতন্ত্র প্রার্থী মির্জা শাহারিয়ার মাহামুদ লন্টু নৌকার নেতাকর্মী‌দের বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ ক‌রে বলেন, আমাকে নির্বাচনি এলাকায় স্বাধীনভাবে প্রচার প্রচারণায় ব্যাপক বাধা সৃষ্টি করা হচ্ছে। আমার নেতা কর্মিদেরকে হাত পা ভেঙে দেয়ার হুমকি এবং ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি ধামকি দেয়া হচ্ছে।

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card