চেকপোস্টে ঝিনাইদহের আওয়ামী লীগ দপ্তর সম্পাদক নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট থেকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক জিপি (গভর্নমেন্ট প্লিডার) বিকাশ কুমার ঘোষকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ মে) বিকেল সারে ৫ টায় দর্শনা ইমিগ্রেশন পুলিশ স্ত্রী-সন্তানসহ তাকে আটক করে।

বিকাশ কুমার ঘোষ (৫০) ঝিনাইদহের খর্দ এলাকার বিমল কুমার ঘোষের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ জানায়, গত ১৩ মে স্ত্রী সন্তানসহ ভারতে প্রবেশ করেছিলেন তিনি। ১৭ দিন পর শনিবার (৩১ মে) বিকেলে তারা চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় তারা ইমিগ্রেশন শেষ করতে গেলে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, তার বিরুদ্ধে ঝিনাইদহ থানায় মামলা রয়েছে।

এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ

Share this news as a Photo Card