সোমবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য হরুনুর রশীদের বাড়ীর সামনে দেয়ালে জয় বাংলা লিখে তার ভিডিও করে সোসাল মাধ্যমে প্রচার করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মুন্সি নজরুল ইসলাম সুজন। এনিয়ে সমালোচনা শুরু হয় নেটিজেনদের মাঝে। পরে আজ ( ১৬ ডিসেম্বরে) ভোরে তাঁর নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মো.রইস উদ্দিন।
স্থানীয় সূত্রে জানাগেছে, বিএনপি দলীয় সাবেক এমপি হারুনুর রশীদের পাঠান পাড়ার বাড়ীর সামনের দেয়ালে রং দিয়ে জয় বাংলা লিখেন মুন্সি নজরুল ইসলাম সুজন। তার লিখার সম্পপূর্ণ ভিডিও ধারন করে সোসাল মাধ্যমে ছাড়িয়ে দেন তিনি। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। মুন্সি নজরুল ইসলাম সুজন পৌর এলাকার আরামবাগ মহল্লার মুন্সি ইব্রাহীমের ছেলে।
ওসি মো.রইস উদ্দিন বলেন,মুন্সি নজরুল ইসলামের বিরুদ্ধে সদর মডেল থানায় কয়েকটি মামলা চলমান রয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এনএএন টিভি / মোঃ সিফাত রানা
