জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার সম্মেলন সম্পন্ন

ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সম্মেলন ও দেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা এবং” গণআকাঙ্খা” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল কক্সবাজার প্রেসক্লাবে সম্পন্ন হয়েছে।
বিকেল ৩ টায় জেলা কমিটির আহবায়ক নুরুল আমিন হেলালীর সভাপতিত্বে ও সদস্য সচিব ওসমান গণি ইলি’র সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় মহাসচিব মো. কামরুল ইসলাম। মূখ্য আলোচকের বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহ-সভাপতি মো. মমিনুর রশিদ শাইন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, সহকারী মহাসচিব মো. হাসান সরদার জুয়েল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবেদ আলী প্রমুখ।
জেলা কমিটির এ সম্মেলনে কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা বলেন, প্রকৃত সংবাদকর্মীরাই পারে সত্য ও সুন্দর বস্তুনিষ্ঠ লিখনির মাধ্যমে একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে। তাই জাতীয় সাংবাদিক সংস্থার পতাকা তলে সমবেত হয়ে ঐক্যবদ্ধভাবে আজকের সাংবাদিক সমাজকে এগিয়ে আসতে হবে। বক্তারা,২৮শে ডিসেম্বর রাজধানীতে জাতীয় সাংবাদিক সংস্থার সমাবেশ সফল করে তোলার আহবান জানান।
সম্মেলনের প্রধান অতিথি মহাসচিব কামরুল ইসলাম কক্সবাজার জেলা শাখার তিনটি পদে আংশিক কমিটি ঘোষণা করেন। এতে নুরুল আমিন হেলালীকে সভাপতি, ওসমান গণি ইলি কে সাধারণ সম্পাদক,জিয়াউল করিম আকাশ কে সাংগঠনিক সম্পাদক করা হয়।
পরে সম্মেলন থেকে গুরুতর অসুস্থ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বরেণ্য সাংবাদিক নেতা আলতাফ হোসেন চৌধুরীর জন্য মহান আল্লাহর দরবারে শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর

Share this news as a Photo Card