জেলায় ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি’র সহযোগিতায় এ প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে, প্রশিক্ষক প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ছাইদুল হাসান, বিপিএম,পিপিএম। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, দক্ষতা বৃদ্ধির জন্য জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। মানুষকে সম্পদে রুপান্তর করতে হলে দক্ষতা বৃদ্ধি করা খুবই প্রয়োজন। এজন্য চাই যথাযথ প্রশিক্ষণ ও কার্যকর ফলো-আপ। এছাড়াও গ্রাম আদালতে অল্প খরচে, স্বল্প সময়ে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিস্পত্তির সুুযোগ রয়েছে। যে কোন ধরনের বিবাদ মিমাংসার জন্য আদালতে না গিয়ে ইউনিয়ন পরিষদে স্থাপিত গ্রাম আদালতের মাধ্যমে অনেক বিবাদ মিমাংসা করা সম্ভব। এতে অর্থ ও সময় দুই সাশ্রয়ী হয়। কার্যক্রমটি বেগবান করার জন্য মাঠ পর্যায়ের অংশীজনদের প্রশিক্ষনের ব্যবস্থা করা খুবই গুরুত্বপূর্ণ।

এনএএন টিভি / সিফাত রানা