চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র হাতে গাঁজাসহ কারবারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ৪ কেজি গাঁজাসহ নুরুল ইসলাম ওরফে বুধু (৫৫) নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছে।

আজ সকালে বিশ্বরোড মোড় হতে বুধুকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিমুলতলা বালুচর গ্রামের মৃত মাহতাব মন্ডলের ছেলে। সন্ধ্যা সোয়া ৭টায় পুলিশ সুপার কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেয়া জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আসগার আলী বলেন, গ্রেপ্তার বুধুর নামে চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লার চান্দিনাসহ বিভিন্ন থানায় এ পর্যন্ত ৪টি বিচারাধীন মামলার সন্ধান পাওয়া গেছে। তার ব্যাপারে অধিকতর তদন্ত চলছে। ভোরে গাঁজা উদ্ধারের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। আসামীকে বিকালে আদালতে পাঠানো হয়েছে।

এনএএন টিভি  / সিফাত রানা