ডিআইজি রংপুর রেঞ্জ সৈয়দপুরের পূজা মন্ডপ পরিদর্শন

২৯ সেপ্টেম্বর – রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম নীলফামারীর সৈয়দপুর থানা এলাকায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং মন্ডপগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, “বাংলাদেশে সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। এখানে বিভিন্ন ধর্মের উৎসবে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির এমন উজ্জ্বল দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও খুব দেখা যায় না।”
মন্ডপ পরিদর্শনের শেষে ডিআইজি মহোদয় পরিদর্শন মন্তব্য পরিদর্শন বইয়ে লিপিবদ্ধ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন নীলফামারী পুলিশ সুপার জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান।
এনএএন টিভি / ওমর ফারুক

Share this news as a Photo Card