হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নীলফামারীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বেগম জিয়ার ভাগ্নে, সাবেক সংসদ সদস্য ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই্যাব) এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের আনন্দময়ী কালীবাড়ি মন্দির, দেবিরডাঙ্গা ও মিলনপল্লী দুর্গামণ্ডপ থেকে আনুষ্ঠানিকভাবে মণ্ডপ পরিদর্শন শুরু করেন তিনি। এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক প্রবীর গুহ মিন্টু, আনন্দময়ী কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, সহ-সভাপতি অলোকেশ ভৌমিক ও সদস্য সুমন চক্রবর্তী তুহিনকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে তুহিন বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে। পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সর্বজনীন আনন্দ-উৎসব। নীলফামারীর সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের গর্ব। এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুব আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তাফা প্রধান হক বাচ্চু, আনিছুর রহমান কোকো, মিলনপল্লী দুর্গামণ্ডপের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, নীলফামারী সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক হিরোম্ভো কুমার রায় হিরুসহ স্থানীয় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এনএএন টিভি / ওমর ফারুক

One Reply to “নীলফামারীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন শাহরিন ইসলাম তুহিন”
Comments are closed.