ঢাকা বিভাগের শ্রেষ্ঠ গুনী শিক্ষক শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মোঃ আলমগীর।
ঢাকা বিভাগীয় পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মোহাম্মদ আলমগীর ।
সমাজ সংস্কার ও সমাজ সেবামূলক কর্মকান্ডসহ অন্যান্য বিশেষ কৃতিত্বের উপর ভিত্তি করে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তিনি যাতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুনী শিক্ষক নির্বাচিত হতে পারেন সে জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। শ্রেষ্ঠ গুনী শিক্ষক নির্বাচিত হওয়ায় তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুনী শিক্ষক নির্বাচিত হয়ে আমার দায়িত্ব ও কর্তব্য আরো বেড়ে গেলো। তিনি সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এনএএন টিভি / বশিরআহম্মদ মোল্লা

One Reply to “ঢাকা বিভাগীয় পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত নূরউদ্দিন মোহাম্মদ”
Comments are closed.