রায়পুরায় শারদীয় দুর্গাপুজা মন্ডপ পরির্দশন কালে নরসিংদী-৫ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির অন্যতম সদস্য, জাহাঙ্গীর আলম বাদল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক এ কে এম জাহাঙ্গীর আলম বাদল বলেন, ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার জন্য নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠা করা হবে। কারও ধর্মানুভূতিতে আঘাত লাগে এরূপ কার্যক্রম থেকে বিরত রাখতে সকলে ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে। চাঁদাবাজী,সন্ত্রাসী,ইভটিজিং,ছিনতাই ইত্যাদিতে কেউ জড়িত হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করতে হবে। আপনারা গুজবে বিভ্রান্ত না হবে না, কোন অপ্রচার করতে দেওয়া হবে না। তাৎক্ষণিক সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মনিটরিং সেলে দ্রুত জানাতে হবে।

তিনি আরো বলেন,
দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা র্দীঘ ১৭বছর যাবৎ আন্দোলন, সংগ্রাম করে আসছি, বিগত সরকারের আমলে র্দীঘদিন ধরে সাধারন জনগন নিজের ভোট নিজে দিতে পারে নাই। এ দেশের জনগনের ভোটাধিকার আদায়ের জন্য ছাত্রজনতা আন্দোলন করে আওয়ামী লীগ সরকার পতন ঘটিয়েছে । ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো তার পেত্বারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে,তারা গোলা পানিতে শিকার করার জন্য পায়তারা করছে। বর্তমান সরকারকে কোন ভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আজ সকালে আমিরগঞ্জ ইউনিয়ন ও আদিয়াবাদ সহ বিভিন্ন এলাকায় সহ মির্জাপুর ইউনিয়নে শারদীয় দুর্গাপুজা মন্ডপ পরির্দশন কালে এ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী,নরসিংদী জেলা বিএনপির সদস্য ও জাহাঙ্গীর আলম বাদল উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিল্পপতি এ কে এম জাহাঙ্গীর আলম বাদল প্রতিটি পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ অনুদান প্রদান করেন।
তিনি আরো বলেন, রায়পুরাকে সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত, ব্যক্তির স্বাধীনতা সহ সার্বিকভাবে নিরাপত্তা দেওয়া চেষ্টা করবো, আমি র্দীঘদিন যাবৎ শিক্ষা প্রসার সহ সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছি। আমি মানব সেবা করতে খুবই ভাল বাসী। আমিরগঞ্জ বাসীর পা দিয়ে হেটে হেটে সমগ্ররায়পুরা বাসীর খেদমত করতে চাই। আমি আপনাদের সন্তান আমি আপনাদের দিক নির্দেশনা পেলে সবাইকে সাথে নিয়ে সমাজসেবা মুলক কাজ করতে চাই। প্রিয় রায়পুরা বাসী আপনারা আমাকে সহযোগিতা করুন, আমি সব সময় আপনাদের পাশে থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা করার হাত বাড়িয়ে দিব।
এসময় উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা বিএনপির সদস্য এস এম আমিন,আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ক্ষুদ্র ও কোঠির শিল্প বিষয়ক সম্পাদক মাইন উদ্দিন ভুইয়া ও অর্থ বিষয়ক সহ সম্পাদক মো: বেদন মিয়া, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন, উপজেলা বিএনপির সদস্য মো: মাসুম মৃধা ও সদস্য সলিম উল্লাহ ভুইয়া, উপজেলা বিএনপির সদস্য জামিল হাসান মিষ্টার,আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মেম্বার, উপজেলা যুবদল যুগ্ম সম্পাদক মোকারম হোসেন মেম্বার, আমিরগঞ্জ ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি নুর মোহাম্মদ, আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি লুৎফর রহমান রবিন, সহ বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল,কৃষকদল সহ সকল অংগসংগঠনের নেতৃবৃন্দারা।
এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা
