নরসিংদীর পলাশে ছুরিকাঘাতে কলেজছাত্রীকে হত্যা

নরসিংদীর বিনা মিত্র (১৯) নামে এক কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

সকালে নরসিংদীর  পলাশ উপজেলার জিনারদীর বড়িবাড়ি গ্রামে বসত ঘর থেকে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বিনা মিত্র বড়িবাড়ি গ্রামের ভজন মিত্রের মেয়ে। সে ঘোড়াশাল মুসাবিন হাকি ডিগ্রি কলেজের একাদশ শ্রণির শিক্ষার্থী।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।

 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতে বিনা তার ঘরে লেখাপড়া করছিল। রাত ১০ টার দিকে তার কোন সাড়া শব্দ না পেয়ে

পরিবারের লোকজন তাকে ডাকতে গেলে ঘরের ভিতর তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

গত দুই বছর আগে সঞ্জয় ভৌমিক নামে এক যুবকের সাথে বিনা মিত্রের বিয়ে হয়। বিয়ের দুই মাসের মাথায় বাবার বাড়ি চলে আসে বিনা মিত্র।

এর পর থেকেই স্বামীর সাথে মনমালিন্য চলছিল তার। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।

পলাশ থানার ওসি মো: ইলিয়াছ জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী সঞ্জয় ভৌমিক পলাতক রয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি