নরসিংদীর শিবপুরে ভারতীয় ভেজাল মবিল কারখানা জব্দ, মালিক গ্রেফতার

নরসিংদীর শিবপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্যের ভিত্তিতে নরসিংদী ডিবি অভিযান পরিচালনা করে ভারতীয় ভেজাল বাজাজ মবিল প্রস্তুতকারী কারখানা জব্দ করে এবং কারখানার মালিককে গ্রেফতার করতে সক্ষম হয়।

গতকাল (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার রাত দশটা থেকে অভিযান পরিচালনা শুরু হয়। সাড়ে বারটার দিকে কারখানা জব্দ করে কারখানার মালিক জিয়াবুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সরজমিনে গিয়ে জানা যায়, এই অবৈধ ভারতীয় মবিল বাজাজ কারখানার মালিক জিয়াবুর রহমান (৩৮) , চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালামিয়া পাড়া এলাকার মৃত কবির আহমেদের ছেলে। শিবপুরের কামারগাঁও কান্দাপাড়া এলাকার মোরগ ব্যবসায়ী মোঃ বাবুল মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থেকে প্রায় ০২ বছর যাবৎ ব্যবসা করে আসছিলো।

আরো জানা যায়, সে নরসিংদীর আশেপাশের বিভিন্ন জায়গায় অবৈধ নকল ভারতীয় বাজাজ মবিলের ডিলারও নিয়োগ দিয়েছে। দুটি রুম ভাড়া নিয়ে সে এই অবৈধ কারখানা পরিচালনা করে আসছিল।

এ সময় তার কাছে মবিল প্রস্তুত করার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এখান থেকে উদ্ধারকৃত মবিলের মালামাল ও প্রস্তুতকৃত মেশিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮-১০ লাখ টাকা। মবিলে লাল রং মিশিয়ে সেটাকে কালার করে বাজারজাত করতো এই অবৈধ কারখানার মালিক।

এ ধরনের অবৈধ ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সুশীল সমাজের ব্যক্তিরা ও নরসিংদীর সচেতন মানুষ।

এনএএন টিভি / বশির আহমেদ মোল্লা

Share this news as a Photo Card