নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা গণ পাঠাগার উদ্বোধন করেন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের সহযোগিতা সরকারি উদ্যোগে উপজেলা পরিষদ গন পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়।

৩ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ গণ পাঠাগার টি শুভ উদ্বোধন করা।
নান্দাইল বই পড়া আন্দোলনের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের সঞ্চালনায়,নান্দাইল উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বই পড়া আন্দোলন উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা হারুন অর রশিদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ উদ্দিন, নান্দাইল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রুমা আক্তার প্রমখ।
সভায় বক্তাগণ নান্দাইল উপজেলা সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়া স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সাহিত্য সংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card