নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনে আজ ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের সভায় নির্বাচন বোর্ড এর চেয়ারম্যান জনাব প্রবীর কুমার সাহা বলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র (২০২৫-২০২৭) ইং কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে, নির্বাচন আপীল বোর্ড এর সভায় বাতিলকৃত মনোনয়নপত্রের আপত্তি বিষয়ে শুনানি গত ০১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রার্থীর শুনানি শেষে এবং প্রার্থীর সদস্যপদ নথিপত্র ও ভোটার তালিকা যাচাই করে নির্বাচন আপীল বোর্ডের সকল সদস্যের সিদ্ধান্ত মতে উক্ত মনোনয়নপত্র (প্রার্থীর নাম ঃ আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠানের নাম ঃ আকাশ এন্টারপ্রাইজ, ভোটার নং- ১২৮৮) বৈধ হিসেবে সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি বলেন চেম্বারের আসন্ন (২০২৫-২০২৭) ইং মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জন্য তফসিলে উল্লেখিত সময় অনুযায়ী ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং প্রার্থীরা মনোনয়নপত্র াখিল করার পরে গত ২৬ জানুয়ারি, ২০২৫ ইং রবিবার নির্বাচন বোর্ডের সভায় নির্বাচন বোর্ডের সকল সদস্যের উপস্থিতিতে মনোনয়নপত্র বক্স খোলা হয় এবং বক্সের ভিতরে ২৬টি মনোনয়নপত্র পাওয়া যায়। উক্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করে জেনারেল গ্রুপের ১৮ জন, এসোসিয়েট গ্রুপের ৭ জন ও ট্রেড গ্রুপের ১ জনের মনোনয়নপত্র বৈধ প্রার্থী তালিকায় স্থান পায় এবং জেনারেল গ্রপের ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। অদ্য ০৩ রা ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে নির্বাচন বোর্ডের সভায় উক্ত প্রার্থী সহ প্রার্থীরে চূড়ান্ত তালিকায় জেনারেল গ্রুপে ১৮ জন, এসোসিয়েট গ্রুপে ৭ জন ও ট্রেড গ্রুপে ১জন সর্বমোট ২৬ জন প্রার্থীর নাম স্থান পায়। উক্ত সভায় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, সদস্য মাহমুদ হোসেন, সদস্য স্বপন চৌধুরী ও নির্বাচন বোর্ডের সচিব হাবিবুর রহমান।

প্রার্থীদের চূড়ান্ত তালিকা- জেনারেল গ্রুপ : মাসুদুজ্জামান, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, রতন কুমার সাহা, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ আবু জাফর, গোলাম মুহাম্মদ কায়সার, মোঃ আঃ হাই রাজু, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, মোঃ মজিবুর রহমান, মোঃ গোলাম সারোয়ার (সাঈদ), এম নাছির উদ্দিন, মোঃ সোহাগ, মোহাম্মদ বজলুর রহমান, মোঃ হানিফ মিয়া, মোঃ মাহফুজুর রহমান খান (মাহফুজ), আহ্মেদুর রহমান তনু, আব্দুল্লাহ্ আল মামুন, এসোসিয়েট গ্রুপ : মোঃ মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক, মোহাম্মদ মনিরুল ইসলাম।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card