নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্র শিবিরের বৃক্ষ রোপন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর সরকারি তোলারাম কলেজ শাখার উদ্যোগে ২৩ জুন বৃক্ষরোপন অভিযান ২০২৫ সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত প্রিন্সিপাল প্রফেসর বিমল চন্দ্র দাস। এছাড়া উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল প্রফেসর শহিদুল ইসলাম সহ বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকগণ।

ছাত্রশিবিরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শাখার সেক্রেটারি অমিত হাসান, তোলারাম কলেজের সভাপতি সাইফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

এসময় তারা কলেজের পিছনের খেলার মাঠের পাশে দশটি নারকেল গাছ তিনটি আম গাছ সহ অন্যান্য প্রজাতির বিভিন্ন গাছ রোপন করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে প্রিন্সিপাল বলেন, ভালো কাজের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সাধন করতে হবে। সর্বশেষ ভাইস প্রিন্সিপালের দোয়ার মাধ্যমে বৃক্ষরোপণ অভিযান সমাপ্ত হয়।

এনএএন টিভি

Share this news as a Photo Card