বন্দর ১ নং খেয়াঘাটে ফ্রি ট্রলার চালু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লড়াকু যোদ্ধাদের উদ্যোগে অদ্য বৃহস্পতিবার ১৫/০৮/২০২৪ইং সকাল ১০ ঘটিকায় নারায়ণগঞ্জ বন্দর ১ নং খেয়াঘাটে ফ্রি ট্রলার চালু করা
হল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লড়াকু যোদ্ধা মুন্নী সরদারের নেতৃত্বে উপস্থিত ছিলেন ১ নং খেয়াঘাটের পরিচালক দিদার খন্দকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা সানাউল কবির অনিয়, মাহমুদ হাসান রানা, মাসফিকুর রহমান জুনায়েদ, সোহান, তানহা আক্তার, নওরিন সরকার, আবির খাঁন, সালমা আক্তার তানিশা, মাহফুজুল ইসলাম ভূ¦ইয়া, সাজ্জাদ হোসেন, তনিমা শারমিন, খায়রুল ইসলাম প্রমুখ।

ছাত্ররা কয়েকদিন যাবৎ ঘাট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে বন্দর ১ নং খেয়াঘাটে ফ্রি ট্রলার চালুর ব্যবস্থা করে। ছাত্ররা উচ্ছাসের সাথে যাত্রীদের সঙ্গে স্লোগানের মধ্য দিয়ে চারপাশে এই বার্তা জানান দেন। একইভাবে ছাত্ররা আরো জানায় সমাজের বৈষম্য দূরকরনে তারা ক্ষুদ্র পরিমান শক্তি নিয়ে সাধারন মানুষের পাশে থাকবে।

এনএএন টিভি/মুন্নী সরদার

Share this news as a Photo Card