বরগুনায় ভেসে এলো অর্ধগলিত মাথা বিহীন তিমি মাছ

বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পায়রা নদীর তীরে ছোনবুনিয়ার চড়ে আটকে পড়েছে মৃত তিমির অর্ধ গলিত মাথা বিহীন শেষের অংশ বিশেষ।

স্হানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ ইউনুস মৃধা জানান গতকাল রবিবার রাতের জোয়ারে পানিতে মৃত তিমি মাছের দেহটি ভেসে এসে আটকে যায়। মাছটির যে অংশটুকু ভেসে এসেছে তার আয়তন কমপক্ষে ২০ ফুটের বেশি রয়েছে । এনিয়ে এলাকায় উৎসুক জনতা পায়রা নদীর চড়ে ভীড় জমাচ্ছে।

এব্যাপারে বরগুনা থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান জানান, পায়রা নদীর তীরবর্তী ছোনবুনিয়ার চড়ে অর্ধ গলিত তিমি মাছের দেহ ভেসে এসেছে। ঘটনাস্হলে বাবুগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সহ পুলিশ পাঠানো হয়েছে বিস্তারিত তথ্যের জন্য।

এনএএন টিভি/মল্লিক জামাল

Share this news as a Photo Card