অদ্য ০৭.০৭.২০২৪ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের ৭ম বিভাগীয় প্রধান হিসাবে প্রকৌঃ মুবিন-উল-ইসলাম, উপপরিচালক (পদার্থ) যোগদান করেছেন।
প্রকৌঃ মুবিন-উল-ইসলাম কুয়েটের ইলেট্রিক্যাল এন্ড ইলেক্টনিক্স বিভাগে ভর্তি হয়ে ডিগ্রী সম্পন্ন করেন। ১৯৯৮ সালে তিনি পরীক্ষক (পদার্থ) হিসাবে বিএসটিআই, প্রধান কার্যালয়, ঢাকায় যোগদান করেন। বিএসটিআই’তে ২৬ বছরের চাকুরি জীবনে পদার্থ পরীক্ষণ উইং এ বিভিন্ন প্রকার পণ্য পরীক্ষণ কাজ সম্পাদন ও তদারকিসহ প্রধান কার্যালয়ে বিভিন্ন প্রকার নীতি নির্ধারনী কাজে অংশগ্রহণ করেন। তিনি ওঝঙ ১৪০০১, ওঝঙ ৪৫০০১ ও ওঝঙ ৫০০০১ লিড অডিটর।
তিনি বিএসটিআই’র প্রধান কার্যালয়ের ঝউএ ফোকাল পয়েন্টের দায়িত্ব পালন করেছেন। তিনি চাকুরীজীবনে তিনি ভারত, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইটালি, অষ্ট্রেলিয়ায় বিভিন্ন প্রশিক্ষণসহ কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তিনি ২০ জুন ২০২৪ খ্রিঃ তারিখ পিআরএলএ গমনকারী জনাব মফিজ উদ্দিন আহ্ধসঢ়;মাদ, উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান, রংপুরের স্থলাভিষিক্ত হবেন।
বিএসটিআই’র সার্বিক কার্যক্রম আরও গতিশীল, প্রসারিত, ফলপ্রসূ এবং সেবামুখী করে সুচারুরুপে সম্পন্ন করার জন্য সকল সরকারী দপ্তর, বেসরকারী দপ্তর, স্টেক
হোল্ডার এবং সাধারণ ভোক্তা সাধারণের সার্বিক সহায়তা তিনি কামনা করেন।
