ব্রাহ্মণবািয়ার সরাইলে জায়গাজমি নিয়ে সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবািয়ার সরাইলে জায়গাজমি নিয়ে সংঘর্ষে মো. আজাদ (৫০) ও মো. আমানত (৫০) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো আহত ৫ আহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিষ্ণুতাঁরা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজাদ বিষ্ণুতারা এলাকার ওমর আলীর ছেলে ও মো: আমানত একই এলাকার মিছির আলীর ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, জায়গাজমি সংক্রান্ত ঘটনায় আজাদ ও আমানত নামের দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। নিহত দুইজন প্রতিবেশি হওয়ায় দীর্ঘদিন জায়গাজমি নিয়ে ঝামেলা থেকেই আজকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। আসামি গ্রেপ্তারে আমরা কাজ করছি। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card