ভাতিজার লাঠির আঘাতে ৬২ বছর বয়সী সুজায়েত উল্যাহ পাটওয়ারী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌর এলাকার উত্তর বাঞ্চানগর গ্রামের বায়েজিদ পাটওয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সুজায়েত উল্যাহ ওই এলাকার মৃত এনায়েত উল্যাহ পাটোয়ারীর ছেলে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়,
নিহত সুজায়েত উল্যাহ’র ছেলে সৌরভের আগামী সপ্তাহে বিয়ে হওয়ার কথা ছিল।
কিন্তু হানিফ পাটওয়ারী ও তার ছেলে কিরন পাটওয়ারী সৌরভের বিরুদ্ধে অপবাদমূলক কথা ছড়িয়ে দেয়। এতে বিয়ে ভেঙে দেয় কনে পক্ষ।
বিষয়টি জানাজানি হলে জিজ্ঞাসা করতে গেলেই উভয় পক্ষ তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বাপ-বেটা সুজায়েত উল্যাহকে কিলঘুষি মারে।
এ সময় ভাতিজা কিরন লাঠি দিয়ে তার চাচা সুজায়েত উল্যার মুখে একটি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর থানার (ওসি) মোসলেহ উদ্দিন বলেন,
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন :
- ১৫ মিনিট ভোট গণনা থমকে গেলো লোডশেডিংয়ের কারণে!
- জাপানে ভারী বৃষ্টি ও ভূমিধসে ছয়জনের মৃত্যু
- টাঙ্গাইলের ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত
- কাঠমাণ্ডুতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৬
- প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত; তিন দিনে নিহত ৪০
- কৃত্রিম বুদ্ধিমত্তার খবর পাঠিকা এবার ভারতের টিভিতে
- চট্টগ্রামে লরিচাপায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের মাঠে বিমান বিধ্বস্ত;
- সিলেট-তামাবিল সড়কে বাস চলাচল বন্ধের ঘোষণা সালিশ কমিটির
