ভারত থেকে ট্রে‌নে পেয়াজের প্রথম চালান ঢুকেছে দর্শনা রেল বন্দরে

চুয়াডাঙ্গার দর্শনা রেলপথে প্রথম ভারত থেকে বাংলা‌দে‌শে ট্রে‌নের ৪২ ওয়াগনে প্রায় ১৬ শ ৫০ মেট্রিকটন পেয়াজের বড় একটি চালান দর্শনা বন্দরে এসে পৌঁচেছে।
পবিত্র রমজানমাসে পেয়াজ সংকট না হয় এবং দেশে পেয়াজের চাহিদা মেটাতে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) এই  পেয়াজ আমদানি ক‌রে‌ছে।
                                     
আজ রোববার ৩১ মার্চ সন্ধায় পেয়াজের এই চালান দর্শনা আন্তর্জাতিক রেল বন্ধুরে পৌছায়।
দর্শনা আন্তর্জাতিক স্টেশন ম্যানেজার মির্জা কামরুর হাসান জানান, বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবির) ভারত থেকে যে পেয়াজ আমদানি করেছিল, রেল প‌থে তার প্রথম চালানটি র‌বিবার বি‌কেল সা‌ড়ে ৫ টার দিকে ভারতের গে‌দে সিমান্ত হ‌য়ে থেকে বাংলা‌দেশের দর্শনা রেল বন্দরে এসে পৌচেছে। ট্রে‌নের (মালগা‌ড়ি) মোট ৪২ ওয়াগনে প্রায় ১৬ শ ৫০ মেট্রিকটন পেয়াজ প্রথম চালা‌নে আনা হয়েছে। তবে আমদানি করা ভারতীয় পেয়াজ ভর্তি ওয়াগন দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর থেকে সন্ধা ৬ টায় সিরাজগঞ্জ উল্লাপাড়ার উ‌দ্দে‌শ্যে নেয়া হয়ে‌ছে।
সিরাজগঞ্জ উল্লাপাড়া থে‌কে পেয়াজ খালাস করে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা শহরে পাঠানোর ব্যাবস্হা করা হবে।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু জানান, দেশে পেয়াজ নিয়ে বরাবরেরমত যেন কেউ গুদামজাত করে কৃত্তিম সংকট সৃ‌ষ্টি না কর‌তে পারে, এবং কেউ যেন বাজার নিয়ন্ত্রণ করে চড়া দাম হাকিয়ে সাধারন মানুষকে বিপদে ফেলে বিপুল অর্থ কামাতে না পারে, সে জন্যই বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) ভারত থেকে পেয়াজ আমদানি করেছে। যে চালানটি আজ র‌বিবার বি‌কে‌লে দর্শনা রেল বন্দ‌রে এ‌সে পৌছা‌য়। তবে পর্যায়ক্রমে পেয়াজের আরো চালান আসার সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এনএএন টিভি / শামসু‌জ্জোহা পলাশ