সন্ত্রাস ও চাঁদাবাজি রুখে দিন “দেশের মাটিতে সন্ত্রাসী চাঁদাবাজদের জায়গা নেই” ইঞ্জিনিয়ার মু. ইমদাদুল হক মাসুদ

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার মু. ইমদাদুল হক মাসুদ বলেছেন, সন্ত্রাসী ও চাঁদাবাজরা জনগণ ও সমাজের শক্র। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন তথা নাচোল গোমস্তাপুর ও ভোলাহাটের মাটিতে কোন সন্ত্রাসী ও চাঁদাবাজদের জায়গা নেই।

সোমবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

৩১ দফা নিয়ে নিয়মিতই গণসংযোগ করছেন মু. ইমদাদুল হক মাসুদ। এছাড়াও তিন উপজেলার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।

মু. ইমদাদুল হক মাসুদ আরও বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি তিনি। জিয়াউর রহমানকে নিছকই একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক। ‘ন্যাশন বিল্ডার’ হিসেবেও তার খ্যাতি ছিলো। জাতিকে গড়ে তোলা ও জাতিকে একটি দৃঢ়ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব-কর্তব্য তিনি পালন করেছেন। দেশজুড়ে থাকা শহীদ জিয়ার সৈনিকরা কোন সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না।

তিনি আরও বলেন, আসুন আমরা জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে সমাজ ও রাষ্ট্রের সকল শত্রু ও অপশক্তির মোকাবেলা করি।

এনএএন টিভি / মোঃ সিফাত রানা