ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ট্রাকের ধাক্কায় মাহিন্দ্রের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে মহেশপুর-খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত গনি হাজীর ছেলে কাশেম মিয়া (৬০) ও ঘুগড়ী গ্রামের রিমা মালিতার ছেলে আলমগীর মালিতা (২৫)।
স্থানীয়রা জানান, মাহিন্দ্রযোগে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক মাহিন্দ্রটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাশেম মিয়া ও আলমগীর মালিতা মারা যান। আহত হন আরও পাঁচজন।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিবুল হাসান বলেন, হাসপাতালে আসা পাঁচজনেরই অবস্থা গুরুতর হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
মহেশপুর থানা পুলিশের উপ-পরিদর্শক ব্রজবল্লভ সাধু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ থানায় রাখা আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে
আরও পড়ুন :
- মহেশপুরে ট্রাক-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল কানাডা
- বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে উদ্যোগ যুক্তরাষ্ট্রের
- চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের
- নায়ক ফেরদৌসের স্ত্রীর বিচক্ষণতায় প্রাণ বাঁচল বিমানের ক্রুসহ প্রায় ৩০০ জনের
- গ্রাহকের প্রায় ৩ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংকের পরিচালক
- ভোলায় ঢেউয়ের কবলে পড়ে মাল বোঝাই ট্রলার ডুবি, বাবা-ছেলে নিখোঁজ
- দেশের বিভিন্ন জেলা উপজেলায় অবৈধ মজুত ধরা পড়েছে -খাদ্যমন্ত্রী

Comments are closed.