বাস চাপায় এক শিশু হকারের মৃত্যু গুলিস্তানে

গুলিস্তানে দুই বাসের মধ্যে চাপা পড়ে সুমন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ফেরি করে বই বিক্রি করত।

গতকাল বিকাল ৪টায় গুলিস্তান আহাদ পুলিশ বক্স সংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা কমিউনিটি পুলিশ বাবু ও বাস শ্রমিক ফয়সাল দেওয়ান জানান, শিশুটি বাসে ফেরি করে নামাজ শিক্ষার বই বিক্রি করত। বিকালে আহাদ পুলিশ বক্স সংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল সে। সেখানে জৈনপুর এক্সপ্রেস নামে একটি বাস রাস্তার পাশে দাঁড় করানো ছিল ও বিআরটিসির একটি দ্বিতল বাস কাউন্টারে রাখার জন্য পেছনের দিকে চালাচ্ছিল।

তখন দুই বাসের মধ্যে চাপা পড়ে শিশুটি। এতে গুরুতর আহত হয় সে। দেখতে পেয়ে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card