মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২৫৬৯ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৫৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেফতার করেছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের পর তাদের কাছে থেকে ৩২৫৬৯ পিস ইয়াবা,

৭৭ কেজি ৩৮০ গ্রাম গাঁজা ও ৩৫.৫ গ্রাম ৩০৫ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card