রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যশনাল ফ্রন্ট কেএনএফ সন্ত্রাসী সন্দেহে নতুন করে এক নারী গ্রেপ্তারসহ মোট ১৪ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বুধবার (১ মে) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তোলা হলে, শুনানী শেষে আসামিদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন বিচারক নাজমুল হোসেন।
আদালত জানায়, রুমা ও থানচি দুই উপজেলার ব্যাংক ডাকাতির এবং অস্ত্র লুটপাটের ঘটনায় নতুন করে আরো এক নারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রিমান্ডের দুইদিন শেষে আদালতে তোলা হলে কেএনএফের সদস্য নতুন করে আটকসহ আরও ১৪ জনকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত। এ নিয়ে মোট আটকের সংখ্যা দাঁড়ালো ৭৯ জন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments are closed.