নোয়াখালীর সদর উপজেলার মাইজদীতে ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ জানুয়ারি) সকালে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের বার্লিংটনের মোড়ের দক্ষিণে বসুন্ধরা কলোনির কচি ডাক্তারের বাসার দোতলা থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- স্বামী মেহেদি হাসান শুভ (২২) ও তার স্ত্রী তামান্না ইসলাম (১৬)। সম্পর্কে তারা খালাতো ভাই-বোনও ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে স্বামী মেহেদি হাসান তার স্ত্রী তামান্নাকে বটি দিয়ে গলাকেটে হত্যা করেন।
এরপর সেই ঘরেই ফ্যানের সঙ্গে কাপড় বেঁধে গলায় ফাঁস নেন। স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান,
একই ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা স্বামী-স্ত্রী হলেও সম্পর্কে খালাতো ভাই-বোন ছিলেন। প্রথমে স্বামী তার স্ত্রীর গলা কেটে হত্যা করেন।
তারপর নিজে বৈদ্যুতিক পাখার সাথে ঝুলে আত্মহত্যা করেছেন বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। তদন্ত অব্যাহত আছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.