৭৫ দিন পর খুলল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

দীর্ঘ আড়াই মাস পর রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খোলা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে কার্যালয়ে প্রবেশ করেন নেতাকর্মীরা।

এ সময় রিজভী বলেন,

বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, জনগণের পক্ষে ছিলাম, জনগণের পক্ষেই আছি। জনগণের দাবির প্রতিধ্বনি করেছি আমরা।

প্রত্যক্ষদর্শীরা জানান,

বেলা পৌনে এগারোটার দিকে রুহুল কবির রিজভীর নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মীসহ অফিস স্টাফরা কার্যালয়ে প্রবেশ করেন।

এদিকে, পল্টন অফিস খোলার খবরে বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বসিত। তারা আশা করছেন, অফিস খুললে দলের কার্যক্রম স্বাভাবিক হবে এবং আরও বেশি জমে উঠবে।

যদিও এত দিন গ্রেপ্তার এড়াতে কার্যালয়মুখী হননি বলে জানিয়েছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে নয়াপল্টনে প্রাণঘাতী সংঘর্ষের পর থেকে তালাবন্ধ থাকে দলটির কেন্দ্রীয় কার্যালয়।

এত দিন পর্যন্ত সেখানে দলের নেতা-কর্মীরা যাননি। কার্যালয়ের সামনে সার্বক্ষণিক পাহারায় থেকেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card