রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাগর মণ্ডল একই গ্রামের আবদার মণ্ডলের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের একটি অভিযানিক দল রোববার সন্ধ্যায় জীবননগর উপজেলার কাশিপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর মণ্ডল নামের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও হস্তান্তর করা হয়েছে।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ
