কক্সবাজারে পুলিশের অভিযানে তিনজন ছিনতাইকারী আটক হয়েছে

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। পৌরসভাস্থ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখে প্রধান সড়কে এ অভিযান চালানো হয়।

এ সময় বাস টার্মিনাল থেকে বাজারঘাটাগামী একটি সিএনজি অটোরিকশাকে থামতে সিগন্যাল দেয়। তখন গাড়িতে থাকা যাত্রীরা পালানোর চেষ্টা করে। সদর মডেল থানা পুলিশের দলটি তৎক্ষণাৎ তাদের ধাওয়া করে। এ সময় তারা ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস।

গ্রেপ্তারকৃত আসাীমরা হলেন- কক্সবাজার শহরের ৭নং ওয়ার্ডের দঃ রুমালিয়ার ছড়ার পিটি স্কুল এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে সাইফুল ইসলাম প্রঃ ইকবাল, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের করিম সিকদার পাড়ার মো. ইউনুসের ছেলে মো. রিদুয়ান হোসাইন এবং একই গ্রামের মো. বাবুলের ছেলে মো. ফাহিম।

 

এনএএন টিভি