যশোরে ক্ষতিকর খাবার পণ্য বিক্রি করায় দুই দোকানিকে জরিমানা

যশোরে পান খাওয়ার জন্য বিক্রি হওয়া ক্ষতিকর পণ্য ‘চুটিপুটি’ এবং শিশুদের খাবার চিপসে ক্ষতিকর রঙ মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোর।

অধিদফতরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, সোমবার দুপুরে গোহাটা সড়কের সিটি প্লাজার সামনে ভোলানাথ স্টোরে অভিযান চালানো হয়। সেখানে পান খাওয়ার জন্য বিক্রি হওয়া ক্ষতিকর চুটিপুটি পণ্য রাখার অপরাধে দোকান মালিক অরবিন্দকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর একই সড়কে অবস্থিত এসডি স্টোরে অভিযান চালানো হয়। সেখানে ক্ষতিকর রঙ মিশ্রিত শিশুখাদ্য চিপস পাওয়ায় দোকান মালিক জগদীশ পালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উভয় দোকান থেকে অভিযানের সময় ক্ষতিকর চুটিপুটি ও চিপস জব্দ করা হয়েছে। অভিযানকালে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিসার আব্দুর রহমানও উপস্থিত ছিলেন।

 

এনএএন টিভি