খাগড়াছড়ি সেনানিবাসে “শহীদ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ নাজিম উদ্দিন” এর নামানুসারে নবনির্মিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জের শুভ উদ্বোধন করা হয়েছে। সকাল ১১ টায় খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান নব নিমিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জের ফলক উন্মোচন করে এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এ উপলক্ষে খাগড়াছড়ি সেনা নিবাসে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান,পুলিশ সুপার আরেফিন জুয়েল, সদর জোন কমান্ডার কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল, শহীদ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ নাজিম উদ্দিন স্ত্রী চামেলী বেগম,ছেলে নাঈমুজ্জামানসহ উর্ধতন সামরিক ককর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ নাজিম উদ্দিন গত ১২ মার্চ ২০২৩ বান্দরবানে রুমায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর গুলিতে গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে শাহাদ্ৎ বরণ করেন। তার এ আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে খাগড়াছড়ি রিজিয়ন তার পরিবারের সদস্যদের উপস্তিতে তার নামানুসারে এ গ্রেনেড ফায়ারিং রেঞ্জের শুভ উদ্বোধন করা হয়।

One Reply to “খাগড়াছড়ি সেনানিবাসে নবনির্মিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন”
Comments are closed.