চুয়াডাঙ্গা প্রেসক্লা‌বের সভাপ‌তি রা‌জিব সম্পাদক বিপুল

চুয়াডাঙ্গা প্রেসক্লা‌বের দ্বি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন হ‌য়েছে। প্রেসক্লা‌বের কনফারেন্স রুমে শানিবার সকাল সা‌ড়ে ৮ থে‌কে শুরু হয়ে বিরাতহীন ভাবে বেলা ১২ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
ক্লাবের ৪৫ জন ভোটার তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ ক‌রে সভাপ‌তি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৩ সদস্যকে নির্বা‌চিত করেন।
গোপন ব্যলটের ভোটে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপ‌তি নির্বা‌চিত হয়েছেন রাজীব হাসান কচি ও সাধারণ সম্পাদক নির্বা‌চিত হয়েছেন বিপুল আশরাফ।
নির্বাচন শে‌ষে দুপুর দুইটার দিকে ফলাফল ঘোষনা করেন নির্বাচন ক‌মিশনার এড. সোহরাব হোসেন।

আরও পড়ুন :

 

এনএএন টিভি

Share this news as a Photo Card