ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে একজন নিহত হয়েছেন।
রবিবার (০৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার দুপুরে ঝিনাইদহ শহরে ভাটই গ্রামের যুবক শাকিল হোসেনকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে
মারধর করে একই গ্রামের বিল্লাল হোসেনের ভাগ্নে সাগরের বন্ধুরা।
এ নিয়ে ওইদিন সন্ধ্যায় বাকবিতন্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এরই জের ধরে রবিবার বিকেলে উভয় পক্ষের লোকজন মারামারিতে লিপ্ত হয়।
এতে আহত হয় বিল্লাল হোসেন। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে নেওয়ার পথে মারা যায় বিল্লাল।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
- ঢাকা উড়ালসড়কে প্রথম ২৪ ঘণ্টায় ১৮ লাখ টোল আদায়
- তাইওয়ানে টাইফুনের আঘাতে বিদ্যুৎহীন ৩০ হাজারেরও বেশি পরিবার
- হিমাগার ও মজুতদার সিন্ডিকেটের দৌরাত্ম্যে আলুর বাজারে অস্থিরতা
- পর্তুগালে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- বেনাপোল বন্দর থেকে উদ্ধার ২৩ টি তাজা ককটেল
- মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২৫৬৯ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৫৭
- করিমগঞ্জে ট্রাকচাপায় শিক্ষকসহ দুজন নিহত
- এনটিআরসি এর সামনে চূড়ান্ত সুপারিশের দাবিতে মানববন্ধন
- বায়ুদূষণে বিশ্বের ১০৯টি শহরের মধ্যে ঢাকার অবস্থান নবম
- সংসদের অধিবেশন শুরুই করতে হয় শোক প্রস্তাবের মধ্য দিয়ে: প্রধানমন্ত্রী
- মানুষের সেবা করার মধ্যে সব চেয়ে বড় পাওয়া এর চেয়ে বড় কিছু না: প্রধানমন্ত্রী

Comments are closed.