ঝিনাইদহে মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও

ঝিনাইদহে হরিণাকুন্ডে বিদ্যুৎস্পর্শে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহে উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মালিতার স্ত্রী মরিয়ম (৬৫) ও তার মেয়ে তাসলিমা (৩২) খাতুন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে বিদ্যুতের শর্টসার্কিটের তারে স্পর্শ করলে তাসলিমা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হন।

সেসময় তার মেয়েকে মাকে বাঁচাতে ছুটে আসেন মা। এতে ঘটনাস্থলেই মারা যান মা ও মেয়ে।

হরিণাকুন্ডু থানার ওসি আবু আজিফ জানান,

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য,

এর আগে মরিয়মের স্বামী সাপের কামড়ে মারা যান। মেয়ে তাসলিমাকে নিয়ে স্বামীর ভিটেতে থাকতেন তিনি।

আরও পড়ুন :

 

এনএএন টিভি

 

 

Share this news as a Photo Card