যশোরে সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের কাছে তেলবাহী ট্যাংকার লাইনচ্যূত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, নাটোরের উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংকারটি যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছলে লাইনচ্যূত হয়। ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে যশোর ও খুলনা স্টেশনে অনেকগুলো ট্রেন আটকা পড়েছে।
রেলওয়ে সংশিস্নষ্টরা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্যাংকার উদ্ধারের জন্য খুলনা থেকে উদ্ধারকারী যান আসছে। লাইনচ্যূত ট্যাংকার উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
আরও পড়ুন :
- যশোরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
- মাদারীপুরে দুদকের গণশুনানিতে ৩৮ দপ্তরের বিরুদ্ধে ১০৭ অভিযোগ
- নারায়ণগঞ্জে ডাস্টবিন থেকে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
- রাজধানীর কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
- চুয়াডাঙ্গায় বিএনপি ও জামায়াতের ৭ নেতাকর্মি গ্রেফতার
- মাধবদী পৌরসভার উদ্যোগে শোক দিবসে গণভোজের আয়োজন!
- রাজধানীর বনানীতে ৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- মতলব উত্তরে মহিলাদের ক্ষমতায়নে বিশেষ উঠান বৈঠক
- মৌলভীবাজারের ১৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ হাজার গাছের চারা বিতরণ
- শিক্ষকদের আইসিটি বিষয়ে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী
- নাসিক অন্তর্ভুক্ত অক্টো অফিস সড়কের বেহাল অবস্থায় বিপাকে জনসাধারণ
- ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ যাত্রী নিহত, আহত ৫
- ১০ লাখের বেশি রোহিঙ্গার মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ
