যশোরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

যশোরে মালবাহী ট্রেনের ওয়াগনসহ তেলের ওয়াগন উল্টে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে খুলনা থেকে উদ্ধারকারী যান আসছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে সদর উপজেলার বসুন্দিয়া বানিয়ারগাতি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় ভোর ৪টা ৩৫ থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা অঞ্চল রেলওয়ের নির্বাহী প্রকৌশল গৌতম বিশ্বাস।

আরও পড়ুন :

এনএএন টিভি

 

 

Share this news as a Photo Card