ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশ্বব্যাংক ১০০ মিলিয়ন ডলার দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন,
বিশ্বব্যাংক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে মশা নিয়ন্ত্রণে এই অর্থায়ন করবে।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন,
‘ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, সেবা দিচ্ছে। সেবা নিয়ে মানুষ সন্তুষ্ট, কোনো কমপ্লেন নেই।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন,
যতটুকু সেবা দেওয়া সম্ভব আমরা দিচ্ছি। হাসপাতালে রোগীর সংখ্যা অনেক। ৫০০ মানুষ মারা গেছেন, এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।
অর্থাৎ মশা নিয়ন্ত্রণে আসেনি বিধায় এই পাঁচশ লোকের মৃত্যু হয়েছে। এক লাখ লোক আক্রান্ত হয়েছে। কাজেই এডিস মশা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।
তিনি বলেন,
‘এডিস মশা নিয়ন্ত্রণে বিভিন্ন জায়গায় স্প্রে করা প্রয়োজন। সেই স্প্রেটা আরো জোরদার করতে হবে। সিটি কর্পোরেশন ও পৌরসভায় এই কাজকর্মটি আরো জোরদার করতে হবে, যাতে তারা সঠিক ওষুধ ব্যবহার করে। ভেজাল ওষুধ ব্যবহার না করে।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,
‘আমাদের দেশে ডেঙ্গু অনেক বেড়েছে। আশেপাশের দেশে এত বাড়েনি। মশা না কমলে ডেঙ্গুরোগী কমবে না। মৃত্যুও কমবে না। এজন্য যার যার দায়িত্ব সেই কাজ পালন করলে ভালো হবে।’
আরও পড়ুন :

One Reply to “ডেঙ্গু নিয়ন্ত্রণে ১০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক: স্বাস্থ্যমন্ত্রী”
Comments are closed.