কোটি টাকা ব্যয়ে নির্মিত নাগিনা যোহা সড়কের পাশে ময়লার ভাগাড়!

নারায়ণগঞ্জের চাষাড়া খানপুর হাজীগঞ্জ গোদনাইল এলাকাবাসীর বহুল কাক্ষিত নাগিনা যোহা সড়ক।

প্রায় ১১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই নাগিনা যোহা সড়কটি। কিন্তু এই সড়কটি এখন এলাকাবাসীর জন্য দুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে।

নানা অব্যাবস্থা পনায় সড়কটি হারাচ্ছে তার গতি ও সৌন্দর্য।

বিশেষ করে সড়কটির চানমারি মাউরাপট্টি পয়েন্টে আসপাশের বাসাবাড়ি ও দোকানীদের ফেলা বর্জ্যে মাত্রাতিরিক্ত দুর্ভোগ পোয়াচ্ছেন চানমারি সহ আশপাশের এলাকার বাসিন্দারা।

অপরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে এই স্থানে ময়লা ফেলায় ময়লার স্তূপ জমতে জমতে এখন জায়গাটি প্রায় ভরাট হয়ে গেছে।

আবর্জনা পচে-গলে মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে। আর এ কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আশপাশের এলাকার বাসিন্দাসহ এই রাস্তা দিয়ে চলাচলকারী হাজারো পথচারীদের।

অন্যদিকে, স্থানীয় এলাকাবাসীরা বার বার জন প্রতিনিধিদের দারস্থ হয়েও মিলছে না কোন প্রতিকার।

তবে সিটি করপোরেশনের কাছে দ্রুত এই সমস্যা নিরসনে সঠিক পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয় এলাকাবাসীদের।

এ আর পারভেজ

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card