রংপুরের গঙ্গাচড়া উপজেলায় কলেজছাত্রীকে ধর্ষণ ও ভ্রুণ নষ্ট করার মামলায় প্রেমিক আব্দুর রহমান লিখন (১৮)
নামে কলেজছাত্রকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে গঙ্গাচড়া থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়।
লিখন গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের মারজান আলীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, লিখন ও ভুক্তভোগী কলেজছাত্রী উপজেলার পাকুড়িয়া শরীফ ডিগ্রি কলেজের লেখাপড়া করতেন।
কলেজে আসা-যাওয়ার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং পরবর্তীতে তারা শারীরিক সম্পর্কে জড়ায়।
মঙ্গলবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে দু’জনের মধ্যে ঝগড়া হয়।
এ সময় কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন লিখনকে মারধর করে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে এসে দুই কলেজশিক্ষার্থীকে থানায় নিয়ে আসে।
এ সময় লিখনের বিরুদ্ধে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ ও ভ্রুণ নষ্ট করার অভিযোগে মামলা করেন ওই ছাত্রী।
গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেন বলেন, দুই কলেজশিক্ষার্থীকে থানায় আনার পর তাদের অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।
কলেজছাত্রী লিখনের বিরুদ্ধে থানায় ধর্ষণ ও ভ্রুণ নষ্ট করার মামলা করলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
- ইচ্ছাকৃত ভুল করা নিয়ম হওয়া সত্ত্বেও রেস্টুরেন্টটি জনপ্রিয়তার শীর্ষে!
- শিক্ষকদের আইসিটি বিষয়ে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী
- বর্তমানে যে সংবিধানটি রয়েছে তা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান: ফখরুল
- কচি পাটের পাতার যত উপকারিতা!
- পুলিশ অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ৯ নেতাকর্মী গ্রেফতার
- রেজিস্ট্রি শেষে স্বামীর সঙ্গে কথা বলার পরেই নববধূর আত্মহনন!
- ‘কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না’
- ৬০ শতাংশ মানুষ বন্যার উচ্চ ঝুঁকিতে : রিপোর্ট
- ঝিনাইদহে জামায়াত ও শিবিরের ৯ নেতাকর্মী গ্রেফতার
- কানাডায় ২৬ ও ২৭ আগস্ট বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা ২০২৩’ অনুষ্ঠান
- হাইব্রিডরা আওয়ামী লীগে বড় জায়গা দখল করে আছে: আলাল
