বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য সাধারণ মানুষের ধরা ছোয়ার বাইরে চলে গেছে।
এখন নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেই বাজারে জিনিসপত্রের দাম বাড়ার খবর নিয়ে ভীতসন্ত্রস্থ হয়ে থাকে।
এরই মধ্যে, পিয়াজ তেল, মাছ, মাংস, সবজি, চিনি, ডাল সব কিছুর দামই অভাবনীয় মাত্রায় বেড়ে গেছে।
নারায়ণগঞ্জের প্রধান কাঁচা বাজার তথা দ্বিগু বাবুর বাজার ঘুরে আজকের চিত্রে দেখা যায়,
প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়, ধুন্দুল, চিচিঙ্গা, করলা, উচ্ছে, কাঁকরোল বিক্রি হচ্ছে ৭০-৯০ টাকায়,
পটল বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়, কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০-২৪০ টাকায়,
লেবু প্রতি পিস ১৫ টাকা, বেগুন কেজি প্রতি ৫৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া, প্রতি কেজি সীম বিক্রি হচ্ছে ৪০০-৪৪০ টাকায়।
তবে বাজারে হরেক রকম শাকের দাম কিছুটা সাধ্যের মধ্যে রয়েছে, এগুলো পাওয়া যাচ্ছে ৪০-৬০ টাকা কেজি দরে।
সাগর খান, নারায়ণগঞ্জ
আরও পড়ুন:
- ইচ্ছাকৃত ভুল করা নিয়ম হওয়া সত্ত্বেও রেস্টুরেন্টটি জনপ্রিয়তার শীর্ষে!
- শিক্ষকদের আইসিটি বিষয়ে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী
- বর্তমানে যে সংবিধানটি রয়েছে তা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান: ফখরুল
- রংপুরে কলেজছাত্রীকে ধর্ষণ ও ভ্রুণ নষ্ট করার মামলায় কলেজছাত্র গ্রেফতার
- পুলিশ অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ৯ নেতাকর্মী গ্রেফতার
- শিক্ষকদের আইসিটি বিষয়ে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী
- কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচীর উদ্বোধন
- দেশের ১৬টি অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরগুলোতে ১ নম্বর সংকেত
- গোমস্তাপুর উপজেলায় মাঠ দিবস সার সুপারিশ কার্ড বিতরণ
