“ডেঙ্গু আতঙ্ক নয়, সচেতনতা ও প্রতিরোধই প্রতিকার”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ আগষ্ট (বুধবার) কুড়িগ্রাম পৌরসভায় মশা ও ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,
কুড়িগ্রাম পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, দৈনিক কুড়িগ্রাম খবর পত্রিকার সম্পাদক ছানালাল বকসী, আওয়ামীলীগ নেতা অলক সরকার,
পৌর কাউন্সিলর রোস্তম আলী তোতা, আনিছুর রহমান, তাজ উদ্দিন আহমেদ প্রমূখ।
এ সময় মশা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক একটি র্যালী পৌর কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
স্বাধীনতার বিজয় স্তম্ভে পৌর মেয়র কাজিউল ইসলাম এর সভাপতিত্বে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এরপর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সভায় পৌর মেয়র কাজিউল ইসলাম বলেন- ডেঙ্গু আতঙ্ক নয়, সচেতনতা ও প্রতিরোধই প্রতিকার।
সামান্য জমা পানিতেও মশা জন্মায় তাই খোলাপাত্রে পানি জমতে দিবেন না। তিন দিনের একদিন জমা পানি ফেলে দিন।
নির্মাণাধীন ভবন, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যাক্ত টায়ার, প্লাস্টিকের কৌটা, বোতল কিংবা পানি জমতে পারে এমন অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন।
পৌর এলাকা পরিদর্শনকালে নির্মাণাধীন ভবনে, বাড়ির ফুলের টব বা অন্যান্য কোথাও জমা পানি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
আরও পড়ুন:

Comments are closed.