হাইব্রিডরা আওয়ামী লীগে বড় জায়গা দখল করে আছে: আলাল

হাইব্রিডরা আওয়ামী লীগে বড় জায়গা দখল করে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেছেন, “আজকে তোফায়েল আহমেদের মতো লোক অপদস্ত হন।

মোজাফফর হোসেন পল্টু, ড. কামাল, আ স ম আব্দুর রবের মতো লোকেরা আওয়ামী লীগ করতে পারেন নাই।

কোনও ভদ্রলোক এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতারা এ দল করতে পারেন নাই।

সব হাইব্রিড। এই হাইব্রিডরা বড় বড় জায়গা দখল করে আছে।”

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে গণঅধিকার পরিষদ আয়োজিত

‘নাগরিকদের সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “আওয়ামী লীগ ভাঁওতাবাজি করে প্রমাণ করতে চায় তারা জনগণের বন্ধু।

আসলে তারা প্রভূর মতো ভূমিকা রাখছেন।”

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সভাপতিত্বে এবং

সাধারণ সম্পাদক রাশেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মোহাম্মদ ইবরাহীম,

এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, সমমনা জোটের প্রধান সমন্নয়ক অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ,

জাতীয় পার্টির একাংশের মহাসচিব আহসান হাবিব লিংকন, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা,

এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান,

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিম, আবু হানিফ প্রমুখ।

আলাল বলেন, আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, এ যেন মন্ত্রিসভা নয়, কচিকাঁচার মেলা।

আজকে মোমেন, হাছান মাহমুদ ও আইনমন্ত্রীর বক্তব্যে প্রমাণ হয় এটি মন্ত্রী পরিষদ নয়, কচিকাঁচার মেলা।

তিনি বলেন, নির্বাচনের নীলনকশা বাস্তবায়নের জন্য আজ এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার বানানো হয়েছে।

ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ভুয়া জন্মসনদ দিয়ে অপ্রাপ্তবয়স্কের ভোটার বানানো হয়েছে।

বিএনপির এ নেতা বলেন, আজকে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে।

আজকে সময় টিভি ও ৭১ টেলিভিশনের পক্ষে অবস্থান নিয়ে কেউ কেউ বিএনপির সমালোচনা করছেন।

যখন দিগন্ত টেলিভিশন, চ্যানেল ওয়ান, সিএসবি, আমার দেশ, দিনকাল বন্ধ করে দেওয়া হলো তখন কোথায় ছিলেন আপনারা।

তিনি বলেন, এই শাসকগোষ্ঠীকে কিছুদিন হলেও তাদের ক্ষমতা থেকে বাইরে রাখতে হবে।

তাহলে তারা বুঝবে তারা দেশের কি ক্ষতি করেছে।

এনএএন টিভি