ঈশ্বরগঞ্জে নদী থেকে ১০মাস বয়সী ঘুমন্ত শিশুর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নে কাঁচামাটিয়া নদী থেকে ১০ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে ওই ইউনিয়নের হীরাধর এলাকার কাঁচামাটিয়া নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

রাতে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নাম লাইসা আক্তার ছোঁয়া (১০ মাস)। সে ওই এলাকার জিয়াউল হকের মেয়ে।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়,

‘শিশু লাইসাকে সকালের দিকে ঘুম পাড়িয়ে মা পপি উঠান ঝাড়ু দিচ্ছিলেন। পরে বাবা জিয়াউল হক এসে মেয়েকে খাটের ওপর না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।’

‘একপর্যায়ে বাড়ির পাশের কাঁচামাটিয়া নদীতে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেন। এ সময় পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।

এ প্রসঙ্গে ওসি মোস্তাছিনুর রহমান জানান,

‘মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।’

‘এরপর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি