পাকিস্তানে উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার পার্বত্য অঞ্চল বাত্তাগ্রামে ক্যাবল কারে আটকে পড়া আটজনের সবাইকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃতদের মধ্যে ছয় জনের বয়স ১০ থেকে ১৬ বছরের মধ্যে, বাকি দুই জন প্রাপ্তবয়স্ক।
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে ক্যাবল কার আটকে যাওয়ার এ ঘটনা ঘটে।
এরপর সকাল থেকেই শুরু হয় অভিযান। এতে হেলিকপ্টারসহ অংশ নেয় দেশটির সেনাবাহিনীর কমান্ডোরা।
সড়ক যোগাযোগ না থাকায় প্রতিদিন পার্বত্য স্কুলটির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর যাতায়াতের একমাত্র মাধ্যম এই ক্যাবল কার।
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে স্কুলে যাওয়ার সময় একটি ক্যাবল কারে ওঠে ছয় শিক্ষার্থীসহ ৮ জন।
তবে গন্তব্যে পৌঁছানোর আগেই মাঝপথে প্রায় তিন হাজার ফুট উচ্চতায় এর দুটি তার ছিড়ে যায়। এতে অনেকটা ঝুলে পড়ে কারটি।
আতঙ্কে সজ্ঞা হারিয়ে ফেলে কয়েক জন। তাদের সঙ্গে থাকা পানীয় শেষ হয়ে যায়।
ঘটনাটি ঘটে পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের একটি গভীর পার্বত্য উপত্যকায়।
সকাল ৭টা থেকে ৮টার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার ফুট উচ্চতায় অবস্থিত বাত্তাগ্রাম জেলার আল্লাই তেহশিলে ঘটনাটি ঘটে।
ছয় স্কুলশিশু ও দুই স্থানীয়কে নিয়ে ক্যাবল কারটি গন্তব্যের পৌঁছানোর আগেই মাঝপথে এর দুটি তার ছিড়ে যায়।
তারপর থেকে ক্যাবল কারটি এর আরোহীদের নিয়ে উপত্যকাটির ১২০০ ফুট উপরে ঝুলে ছিল।
তাদের উদ্ধারে পাকিস্তান সেনাবাহিনীর কুইক রেসপন্স ফোর্সকে তলব করা হয়েছিল এবং ঘটনাস্থলে স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) এর কমান্ডোদের মোতায়েন করা হয়েছিল।
উদ্ধার অভিযান শেষে টুইট বার্তায় পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার কাকার বলেন,
আলহামদুলিল্লাহ, সকল শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে জেনে স্বস্তিবোধ করছি।
আরও পড়ুন :
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬
- নরসিংদীতে ২১আগষ্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- ব্রিকস সম্মেলনে অংশ নিতে জোহানেসবার্গে প্রধানমন্ত্রী
- রাজধানীর বনানীতে ৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- মামাতো বোনের এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিয়ে ফুফাতো বোন আটক
- জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা খবরটি ভুয়া;
- পঞ্চবটী-বক্তাবলী ফেরী ঘাটের ঝূঁকিপূর্ণ সড়ক দিয়ে মানুষের অবাধ চলাচল!
- জরিমানার পরিমাণ শুনেই জ্ঞান হারালেন মোটরসাইকেল চালক
- মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেলেন ছাত্রলীগ নেতা ও তার বান্ধবী
- নরসিংদী শহর আওয়ামী লীগের উদ্যোগে সকল শহীদদের স্বরণে আলোচনা সভা
