মাধবদী পৌরসভার উদ্যোগে শোক দিবসে গণভোজের আয়োজন!

নরসিংদীর মাধবদী পৌরসভার উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে মাধবদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন প্রধান মানিকের তত্ত্বাবধানে ৪৮ খতম কোরআন তেলোয়াত এবং ১০০ ডেক খিচুড়ি বিতরণ করা হয়েছে।

এ সময় সকাল ৮টায় পৌর ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।।

সকাল ১১টায় মাধবদী হাই স্কুলের ভিতরের মাঠে আলোচনা সভা ও গনভোজের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত করা হয়।

পৌরসভার

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মাধবদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক।

এ সময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী।

এছাড়া, বিশেষ অতিথি ছিলেন নরসিংদী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী, নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও শহর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান কামরুল।

উক্ত সভায় বক্তব্য রাখেন মাধবদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক,

নরসিংদী জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক আতাউর রহমান, নরসিংদী জেলা 

আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মাধবদী থানা আওয়ামীলীগের আহবায়ক হাজী সিরাজুল ইসলাম,

নরসিংদী জেলা শ্রমীক লীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ভুইয়া,

পৌরসভার

নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুমি সরকার ফাতেমা,

মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা অপুর্ব, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছমিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমীক লীগ,

কৃষক লীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মাধবদী পৌরসভার ১২টি ওয়ার্ডের কাউন্সিলর,

মহিলা কাউন্সিলর, বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন এবং জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধবদী থানা আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা ফ,আ সাইদ হাসান কাজল।

এনএএন টিভি