ঢাকা-চট্রগ্রাম রেলপথের নরসিংদীর তরোয়া এলাকায় আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
ইঞ্জিন বিকলের পর থেকেই ঢাকাগামী আপ লাইনে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
পরে চট্টলা ট্রেনের ইঞ্জিনের সহায়তায় জিনারদী স্টেশনে তিতাস কমিউটার ট্রেনটিকে নিয়ে যাওয়া হয়।
এতে দুর্ভোগে পড়ে ট্রেনে থাকা যাত্রীরা। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
তিতাস কমিউটার ট্রেনের সহকারী লোকোমাস্টার মো. ফরহাদ জানায়,
‘ট্রেনটি তরোয়া এলাকায় পৌঁছালে হঠাৎ দুর্গন্ধযুক্ত ধোঁয়া বের হয় ইঞ্জিন দিয়ে। পরক্ষণেই ইঞ্জিন বন্ধ হয়ে ট্রেন থেমে যায়।’
‘যাচাই করে দেখি ট্রেনের মেইন জেনারেটরে সমস্যা। সন্ধ্যা ৬ টা নাগাদ উদ্ধারকারী ইঞ্জিন এসে ট্রেনটিকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।’
আরও পড়ুন:
- রাজধানীর কিছু এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস
- ডেঙ্গু নিয়ন্ত্রণে ১০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক : স্বাস্থ্যমন্ত্রী
- চুয়াডাঙ্গায় বিএনপি ও জামায়াতের ৭ নেতাকর্মি গ্রেফতার
- সাধারণ মানুষের ধরা ছোয়ার বাইরে সবজি বাজারের দ্রব্যমূল্য!
- রংপুরে কলেজছাত্রীকে ধর্ষণ ও ভ্রুণ নষ্ট করার মামলায় কলেজছাত্র গ্রেফতার
- ইচ্ছাকৃত ভুল করা নিয়ম হওয়া সত্ত্বেও রেস্টুরেন্টটি জনপ্রিয়তার শীর্ষে!
- শিক্ষকদের আইসিটি বিষয়ে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী
- ‘কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না’
- কানাডায় ২৬ ও ২৭ আগস্ট বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা ২০২৩’ অনুষ্ঠান
- কেন নির্মাণ করা হয়েছিলো নারায়ণগঞ্জ রেল স্টেশন
- নরসিংদীতে ২১আগষ্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

Comments are closed.