চুয়াডাঙ্গায় বিএনপি ও জামায়াতের ৭ নেতাকর্মি গ্রেফতার

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ বিএনপি ও জামায়াতের ৭ নেতাকর্মিকে গ্রেফতার করেছে।

বুধবার ভোররাতে নিজ নিজ বাড়ি থেকে এসব নেতাকর্মিকে গ্রেপ্তার করা হয়।

তারা সকলেই পূর্বের নাশকতা মামলার সন্দেহজনক আসামি।

গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে চুয়াডাঙ্গা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, দামুড়হুদার কুড়–লগাছি ইউনিয়ন জামায়াতের সদস্য হাফিজুর রহমান (৪৫),

চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রকিবুল হাসান (২৭),

তিতুদহ ইউনিয়ন বিএনপির সদস্য মো. রবিউল ইসলাম (৫০),

শহিদুল ইসলাম (৬০), আশরাফুল হক জাকির (৪৩) ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক শামসুল হক (৫৫)।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, গ্রেপ্তারকৃত সাতজনই বিএনপি ও জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত।

পূর্বে দায়ের করা নাশকতা মামলার সন্দেহজনক আসামি তারা।

তারা নাশকতা কর্মকান্ডে জড়িত হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিএনপি ও

জামায়াতের সাতজন নেতাকর্মিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি