নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন, যা নারায়ণগঞ্জ শহর ও তার পার্শ্ববর্তী এলাকাকে সেবা প্রদান করে।
নারায়ণগঞ্জ রেলওয়ে জংশনটি ছিল ব্রিটিশ ও পাকিস্তান আমলের বিখ্যাত ও প্রাচীনতম রেলস্টেশন যা এখনও বিদ্যমান রয়েছে।
স্টেশনটি পূর্বে পাট ব্যবসায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে আদমজী পাট কল এবং অন্যান্য যোগাযোগের পথগুলোর জন্য।
বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ত্রিশ হাজারেরও বেশি যাত্রী ট্রেনে করে নারায়ণগঞ্জ থেকে রাজধানীতে যাতায়াত করে।
নারায়ণগঞ্জ রেলওয়ে জংশন শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবস্থিত, যেখানে ব্রহ্মপুত্র এবং বুড়িগঙ্গা শীতলক্ষ্যা নদীতে পতিত হয়েছে। এটি আঠারো শতকে ঢাকা স্টেট রেলওয়ের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল।
১৮৮৪-১৮৮৫ সালে ঢাকা স্টেট রেলওয়ে নারায়ণঞ্জ থেকে ঢাকা হয়ে ময়মনসিংহ পর্যন্ত ১৪৪ কিলোমিটার (৮৯ মাইল) রেলপথ চালু করেছিল।
২০১৭ সালে মন্ত্রিপরিষদ বিভাগে এ গুরুত্বপূর্ণ স্টেশনটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং সে জন্যে মাঠ প্রশাসন সংযোগ শাখা রেলওয়ে মন্ত্রণালয়কে অনুরোধ করে।
বলা হয় যে,
রেলপথের জন্য সড়ক পথের ৪টি ক্রসিং ১৬টি ট্রেনের জন্য ৩২ বার বন্ধ করার কারণে সড়ক পথে যানজট তৈরি হচ্ছে।
আরও পড়ুন :
- সাধারণ মানুষের ধরা ছোয়ার বাইরে সবজি বাজারের দ্রব্যমূল্য!
- রংপুরে কলেজছাত্রীকে ধর্ষণ ও ভ্রুণ নষ্ট করার মামলায় কলেজছাত্র গ্রেফতার
- ১৩ আগস্ট জন্মদিনে নিজের নামে একটি তারা পেলেন শ্রাবন্তী
- গোমস্তাপুর উপজেলায় মাঠ দিবস সার সুপারিশ কার্ড বিতরণ
- পাহাড়তলীতে ইয়াবাসহ যুবক আটক
- ব্রিকস সম্মেলনে অংশ নিতে জোহানেসবার্গে প্রধানমন্ত্রী
- নতুন শুল্ক আরোপের পেঁয়াজ বাজারে আসার আগেই দাম বাড়লো ২০ টাকা
- নরসিংদী শহর আওয়ামী লীগ উদ্যোগে সকল শহীদদের স্বরণে দোয়া মাহফিল
- ঐতিহ্যবাহী নিতাইগঞ্জের ব্যবসা বন্ধের পথে, টিকে থাকা নিয়ে শঙ্কা!
- মাধবদী পৌরসভার উদ্যোগে শোক দিবসে গণভোজের আয়োজন!
- মামাতো বোনের এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিয়ে ফুফাতো বোন আটক

Comments are closed.