ইতালিতে বৃহত্তর নোয়াখালী সমিতির আয়োজনে গ্রিল পার্টি অনুষ্ঠিত

ইতালির মিলানে বৃহত্তর নোয়াখালী সমিতি মিলান মন্জা ব্রিয়ানচার উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক প্রবাসীদের উপস্থিতিতে গ্রিল পার্টি আনন্দ ঘন পরিবেশে আড্ডা আর দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি সেলিম আহমেদ এর সভাপতিত্বে দুলাল মোহাম্মাদ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং

আগত প্রবাসীদের শুভেচ্ছা জানান সমিতির উপদেষ্টা মীর হোসেন বিপ্লব,গোলাম সারোয়ার,

ওহিদুর রহমান দুলাল,আবদুল মতিন,আহসান উল্যাহ হাসান,ইঞ্জিনিয়ার ফকরুল ইসলাম,

মোশারফ হোসেন, মোঃ ফকরুল ইসলাম, আজিজুল হক, সিনিয়র সহ-সভাপতি শহিদুল কবির ফারুক,

সহ-সভাপতি আবদুল্লাহ আল হারুন শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ ভূইয়া, মাহফুজুর রহমান সজীব,

সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জনি, প্রচার সম্পাদক আজিম উদ্দিন, কোষাধ্যক্ষ আরমান উদ্দিন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও মিলান ইসলামী ইস্টাডী ফোরামের,

বায়তুল মোকাররম জামে মসজিদ,রিপামন্তি মসজিদের সাধারণ সম্পাদক।

দুপুরের আপ্পায়ন শেষে আড্ডা গান করে সুন্দর সময় অতিবাহিত করেন সকলেই।

পরে মহিলাদের মধ্যে বালিশ খেলা ও সুই সুতা এবং ছোট বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরিশেষে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি গঠে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল প্রবাসী পরিবারদের স্বতঃস্পুর্ত অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

আরও পড়ুন:

এনএএন টিভি